Kolkata bike taxi app cab operator

Kolkata bike taxi app cab operator চুপ কেনো আজ মুছে ফেলো লাজ, করিওনা নিজ ক্ষতি.. সহস্র তারা জ্বলিলে তবেই, থামিবে অন্ধকারের গতি..✊️
জীবন সংগ্রাম বাইক ট্যাক্সি অপারেটার্স।
(3)

25/08/2026

নিজের ইচ্ছামতন যেকোনো লোকেশনে অন করে ফুড ডেলিভারি করুন। বুকিং প্রচুর, নিজের ইচ্ছামতন বুকিং রিসিভ করুন। চাইলে ছোট দূরত্ব কিংবা লম্বা দূরত্বে ডেলিভারি করুন।

25/08/2026

বিরাটি যশোর রোডের কাছে দুর্ঘটনায় মৃত প্যাসেঞ্জার এবং ড্রাইভার এর ইন্সুরেন্স ক্লেম ডিএম অফিসের 5 লক্ষ টাকা
পাওয়ার দাবী দাওয়া নিয়ে ওসি স্যারের সঙ্গে পজেটিভ কথাবাত্রা হয়েছে। CITU✊

24/08/2026

বিরাটি যশোর রোডের কাছে লরির ধাক্কায় প্যাসেঞ্জার এবং ড্রাইভার ভাইয়ের মৃত্যু ঘটে।

বিরাটি যশোর রোড মোড়ের কাছে চারদিন আগে গভীর রাতে বেপরোয়া লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় দুজন। সাহাবুল ইসলাম ওরফে...
24/08/2026

বিরাটি যশোর রোড মোড়ের কাছে চারদিন আগে গভীর রাতে বেপরোয়া লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় দুজন।

সাহাবুল ইসলাম ওরফে দুষ্টু নামক বছর ত্রিশের যুবক
পেশায় হোম গার্ড বারাসাত গোলাবাড়ির অন্তর্গত এলাকার বাড়ি, নব দিগন্ত ট্রাফিক গার্ডের আন্ডারে কর্মরত ছিলেন। ডিউটি করার পরে অবসর টাইমে
বাইক ট্যাক্সি চালাতো পরিবারের চাহিদা পূরণ করার জন্য।
আপনারা প্রত্যেকেই জানেন হোম গার্ড কিংবা সিভিক ভলেন্টিয়ারে যারা কাজ করেন তাদের মাইনা খুবই কম।

সেই দিনও বাড়তি রোজগারের জন্য বাইক নিয়ে ভাড়া খাটতে বেরিয়েছিল দুষ্টু।
আর এই ভাড়ার খাটাটাই ছিল তার জীবনের শেষ ট্রিপ।
আড়াই নম্বর যশোর রোড পার করার পর থেকেই মেট্রো রেলের কাজ চলার জন্য একদিকের লেনটাতে ঘুরে গর্ত করে
রাস্তার অবস্থা খুবই খারাপ।
অন্যদিকে লেনটাও অবস্থাও খুবই খারাপ যেখানে সেখানে গর্ত জমা জল।
আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বাইক ট্যাক্সি অপারেটরস এন্ড ড্রাইভার্স ইউনিয়ন সিটুর চার দফা দাবি নিয়ে ওসি মহাশয়ের কাছে ডেপুটেশন দি।
এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের বড়বাবু সঙ্গে আমরা দেখা করি
ডেপুটেশন টিমে ছিল, অংকুর দত্ত, সুব্রত চ্যাটার্জী, তন্ময় নস্কর ও সোহাগ খান।
১, আমরা সম্মানীয় ওসি স্যারকে ডিএম অফিস থেকে দুর্ঘটনাকালীন যে ৫ লক্ষ টাকা অনুদান ধার্য করা আছে,সেটা নিয়ে বলতেই তিনি পুরোপুরি আশ্বাস দিলেন তারা সহযোগিতা করবে যাতে টাকা পাওয়া যায়।
২, এবং দুর্ঘটনার ইন্সুরেন্স ক্লেমের টাকা স্বচ্ছতার সাথে
দ্রুত মৃতদের পরিবারের হাতে তুলে দিতে হবে।
ওসি মহাশয় এ ব্যাপারে দ্রুত তৎপরতার সাথে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।
৩, রাস্তা খারাপ নিয়ে ওসি মহাশয় বারবার প্রশাসনকে চিঠি দিয়েছে তিনি বললেন আবারো আমি চিঠি দেব।
এবং কিছু কিছু জায়গায় নিজ উদ্যোগে তিনি ঠিকঠাক করার চেষ্টা করবেন।
৪, এবং রাতের দিকে নজরদারি বাড়াবেন এবং বাড়তি লোক নিয়োগ করবেন।

CITU✊🤝

24/08/2026

২৪ শে আগস্ট চার দফা দাবি নিয়ে এয়ারপোর্ট ট্রাফিক গার্ডে সিটুর ডেপুটেশন। বিরাটি যশোর রোড। ✊

এয়ারপোর্ট ট্রাফিক গার্ড যশোর রোড বিরাটি।গত ৪-৫ দিন আগে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রতিবাদে  সিটু পরিচালিত সংগঠনের পক্...
24/08/2026

এয়ারপোর্ট ট্রাফিক গার্ড যশোর রোড বিরাটি।

গত ৪-৫ দিন আগে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রতিবাদে
সিটু পরিচালিত সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো।

23/08/2026

আগামীকাল ঠিক বেলা বারোটায় বিরাটি ট্রাফিক গার্ডে ওয়েস্ট বেঙ্গল বাইক ট্যাক্সি অপারেটরস এন্ড ড্রাইভার্স ইউনিয়ন সিটুর পক্ষ থেকে চার দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হবে।✊

অভিজিৎ নন্দী নামে প্যাসেঞ্জার তার কথামতো প্রতিদিনই  বাবার জন্য উবের পার্সেল বুকিং করে খাবার পাঠায়। আজও করেছিল কিন্তু ড্...
23/08/2026

অভিজিৎ নন্দী নামে প্যাসেঞ্জার তার কথামতো প্রতিদিনই
বাবার জন্য উবের পার্সেল বুকিং করে খাবার পাঠায়।
আজও করেছিল কিন্তু ড্রাইভার আজ খাবারটা দেয়নি বরং খাবারটা নিয়ে চলে যায়।
এই ধরনেরই ইতর ছোটলোক গুলোর জন্যই ভালো প্যাসেঞ্জার বুকিং করা বন্ধ করে দেবে একটা সময়।এর ফলে ক্ষতি তো আমাদের মতন খেটে খাওয়া ছেলেদের হবে। 😢🙏

উক্ত কর্মসূচিতে প্রত্যেক সহকর্মী ভাইকে থাকার জন্য আহ্বান জানাই। ✊🤝CITU
22/08/2026

উক্ত কর্মসূচিতে প্রত্যেক সহকর্মী ভাইকে থাকার জন্য আহ্বান জানাই। ✊🤝CITU

অ্যাপ ক্যাব সিটু ইউনিয়নের সদস্য শম্ভু শ্রেষ্ঠার পুত্র সুমীরণ শ্রেষ্ঠা শ্রীলংকান প্র মুই থাই চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন...
22/08/2026

অ্যাপ ক্যাব সিটু ইউনিয়নের সদস্য শম্ভু শ্রেষ্ঠার পুত্র সুমীরণ শ্রেষ্ঠা শ্রীলংকান প্র মুই থাই চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়।

তার এই সাফল্যের জন্য আমরা প্রত্যেক ড্রাইভাররা
খুবই উচ্ছাসিত এবং আনন্দিত।
সংগঠনের পক্ষ থেকে আজ তাকে সম্বর্ধনা দেওয়া হলো সিটুর রাজ্য দপ্তর শ্রমিক ভবনে।

এই সম্বর্ধনা যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক জীবন সাহা। এছাড়া উপস্থিত ছিলেন সিটু পরিচালিত অ্যাপ ক্যাব ইউনিয়নের নেতৃত্ব মানস চৌধুরী নিখিল মাইত্তি সহ প্রমুখ।
আমরা সমীরণের আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। আগামী দিনে যেন অন্যান্য দেশে গিয়ে
ভারতবর্ষের নাম বাংলার নাম উজ্জ্বল করে। ❤️

Address

Kolkata
700048

Alerts

Be the first to know and let us send you an email when Kolkata bike taxi app cab operator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kolkata bike taxi app cab operator:

Shortcuts

Share