Shyamoli N.R Travels

Shyamoli N.R Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shyamoli N.R Travels, Transportation Service, 25/1-B, Khilji Road, Shyamoli, Mohammadpur, Dhaka.

শ্রমের ঘামে গড়া প্রতিটি সফল যাত্রার গল্প—আমাদের শক্তি, আমাদের গর্ব আমাদের মানুষ। ✊Shyamoli N.R. Travels–এর সাথে যুক্ত স...
01/05/2026

শ্রমের ঘামে গড়া প্রতিটি সফল যাত্রার গল্প—
আমাদের শক্তি, আমাদের গর্ব আমাদের মানুষ। ✊

Shyamoli N.R. Travels–এর সাথে যুক্ত সকল কর্মকর্তা ও কর্মচারীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান।
আপনাদের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিকতায় প্রতিদিন এগিয়ে চলছে আমাদের প্রতিটি পথচলা।

আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা। 🌹

শুভ নববর্ষ ১৪৩৩ ❤️নতুন বছর, নতুন আশা, নতুন শুরু। শুভ নববর্ষ!
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ ❤️

নতুন বছর, নতুন আশা, নতুন শুরু। শুভ নববর্ষ!

✅ বাংলাদেশের সুনামধন্য যাত্রীসেবা সংস্থা শ্যামলী এন আর ট্রাভেলস এ কিছু সংখ্যক প্যাসেঞ্জার গাইড নিয়োগ দেওয়া হবে। ☞ বয়স : ...
31/03/2026

✅ বাংলাদেশের সুনামধন্য যাত্রীসেবা সংস্থা শ্যামলী এন আর ট্রাভেলস এ কিছু সংখ্যক প্যাসেঞ্জার গাইড নিয়োগ দেওয়া হবে।

☞ বয়স : ২০ থেকে ৪০ বছর
☞ সৎ,স্বাস্থ্যবান এবং শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারদর্শী হতে হবে।

🔰 পূর্বে অভিজ্ঞতা আছে এমন লোকদের অগ্রাধিকার দেওয়া হবে 🔰

♻️ যোগাযোগের ঠিকানা : আরামবাগ শ্যামলী এন আর ট্রাভেলস কাউন্টার।
যোগাযোগ
✆ ম্যানেজার আরামবাগ এসি সেকশন : সবুজ রাই: ০১৭১৬৮৩২০৭৮

📢 আগ্রহী প্রার্থীকে তার জীবন বৃত্তান্ত সাথে জাতীয় পরিচয়পত্র,শিক্ষাগত যোগ্যতার সনদ এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আরামবাগ কাউন্টারে যোগাযোগ করতে বলা হলো।

✴️ জামানত ২০,০০০ টাকা আবশ্যক ✴️
fans

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! 🌙পবিত্র ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক আপনার প্রতিটি যাত্রায়। শ্যামলী এন.আর ট্রাভেলস-এর পক্...
20/03/2026

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! 🌙

পবিত্র ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক আপনার প্রতিটি যাত্রায়। শ্যামলী এন.আর ট্রাভেলস-এর পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা—ঈদ মোবারক!

নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়মতো ভ্রমণের অঙ্গীকার নিয়ে আমরা আছি আপনার পাশে সবসময়। আপনাদের ঈদ হোক সুখ, শান্তি আর প্রিয়জনদের সাথে আনন্দময় ভ্রমণে ভরপুর।

আপনাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রাই আমাদের প্রধান লক্ষ্য। উৎসবের এই ভিড়ে এবং মহাসড়কে যানজটের কারণে ঈদযাত্রায় কিছু বাসের শিডিউলে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হয়ে থাকতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আশা করি, আমাদের যেকোনো অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবাইকে ধন্যবাদ। আবারও ঈদ মোবারক! 🚌✨

শ্যামলী এন আর ট্রাভেলস এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা।শ্যামলী এন আর ট্রাভেলসের সাথে আপনার ঈদ যাত্রা হোক...
14/03/2026

শ্যামলী এন আর ট্রাভেলস এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা।

শ্যামলী এন আর ট্রাভেলসের সাথে আপনার ঈদ যাত্রা হোক সুন্দর, নিরাপদ ও স্বস্তিদায়ক।

ঈদের সময় যাতায়াতের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজনঃ

♦️ বাস ছাড়ার অন্তত ১৫ মিনিট আগে টিকিটে উল্লেখিত কাউন্টারে উপস্থিত থাকুন।

♦️ রাস্তায় অতিরিক্ত যানজটের কারণে বাস নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা বা স্টার্টিং পয়েন্টে পৌঁছাতে দেরি হতে পারে। এ ক্ষেত্রে অনুগ্রহ করে ধৈর্য ধারণ করুন।

♦️ বাংলাদেশে জ্বালানি সংকটের কারণে অনেক সময় বাসকে পাম্পে তেল নিতে কিছুটা দেরি হতে পারে। এ পরিস্থিতিতেও যাত্রীদের ধৈর্য ধরে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

♦️ ইফতার বা সেহরির জন্য সাথে পর্যাপ্ত শুকনো খাবার ও পানির ব্যবস্থা রাখুন। কারণ রাস্তাঘাটের পরিস্থিতি সবসময় একরকম নাও থাকতে পারে।

♦️ বাসে ওঠার পর ট্যাগবিহীন মালামাল নিজ দায়িত্বে রাখুন। অন্যথায় হারিয়ে গেলে বা চুরি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

♦️ যাত্রাপথে অপরিচিত কারও দেওয়া কোনো খাবার গ্রহণ করবেন না।

♦️ জানালার পাশের সিটে বসে মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকুন। ঢাকার ভেতরে চলাচলের সময় সম্ভব হলে জানালা বন্ধ রাখার চেষ্টা করুন।

♦️ প্রয়োজনীয় ও জরুরি ঔষধপত্র সাথে রাখুন।

আপনাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে শ্যামলী এন আর ট্রাভেলস সর্বদা সচেষ্ট।

সবার ঈদ যাত্রা হোক নিরাপদ ও আনন্দময়।

বিএনপি চেযারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্...
30/12/2025

বিএনপি চেযারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।

Live From Mirpur Stadium 12-0489 Getting Ready For Chittagong Royals Team Bus ❤️
29/12/2025

Live From Mirpur Stadium

12-0489 Getting Ready For Chittagong Royals Team Bus ❤️

Reservation of 5 Unit Business Class Hyundai Dhaka-Cox's Bazar ( Bay Watch Resort )
20/12/2025

Reservation of 5 Unit Business Class Hyundai

Dhaka-Cox's Bazar ( Bay Watch Resort )

রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের অহংকার, আমাদের পরিচয় 🇧🇩লাখো শহীদের ত্যাগ, অগণিত মানুষের সাহস আর স্বপ্নে গড়া স্বাধীন...
16/12/2025

রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের অহংকার, আমাদের পরিচয় 🇧🇩

লাখো শহীদের ত্যাগ, অগণিত মানুষের সাহস আর স্বপ্নে গড়া স্বাধীন বাংলাদেশ।

এই বিজয়ের দিনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা,
আর প্রিয় মাতৃভূমির প্রতি অটুট ভালোবাসা।

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের মোট ১৭ ইউনিট হিউন্দাই ও ৩ ইউনিট স্লিপার বাস রিজার্ভ যাচ্ছে।ঢাকা-কক্সবাজার ৪ ইউনিটমৌলভীবাজা...
11/12/2025

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের মোট ১৭ ইউনিট হিউন্দাই ও ৩ ইউনিট স্লিপার বাস রিজার্ভ যাচ্ছে।

ঢাকা-কক্সবাজার ৪ ইউনিট
মৌলভীবাজার-কক্সবাজার ৩ ইউনিট
বরিশাল-কক্সবাজার ৪ ইউনিট
পটুয়াখালী-কক্সবাজার ২ ইউনিট
গোপালগঞ্জ-কক্সবাজার ২ ইউনিট
ঢাকা-খুলনা ৩ ইউনিট
যশোর-কক্সবাজার ২ ইউনিট

09/12/2025

Hyundai 15-6366 🇧🇩🚨

Address

25/1-B, Khilji Road, Shyamoli, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Shyamoli N.R Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shyamoli N.R Travels:

Share