Bd Trip Bond Tour & Travels

Bd Trip Bond Tour & Travels ভ্রমণ মানেই শুধু গন্তব্য নয়, সেটা একটা গল্প!

Bd Trip Bond হলো সেই গল্পের প্ল্যাটফর্ম—
যেখানে আমরা বাংলার প্রতিটি প্রান্ত ঘুরে দেখি,
পাহাড়, সমুদ্র, গ্রাম, শহর, ঐতিহ্য আর ইতিহাস সবকিছুকে ভালোবাসি।
চলো, ঘুরি বাংলাদেশ... একসাথে।

20/04/2026

🌿 সিলেট — বাংলার কাশ্মীর, মেঘালয়ের পাশেই! 🌿
স্বচ্ছ পানির মাঝে হারিয়ে যাওয়া, পাহাড় আর প্রকৃতির নীরব সৌন্দর্যে এক টুকরো স্বপ্নের ভ্রমণ… 💙
✨ মাত্র ৪,০০০ টাকায় মাদারীপুর থেকে ঘুরে আসুন সিলেট!
✨ ৩ রাত ২ দিনের সম্পূর্ণ ট্যুর
📍 সাদা পাথর, লালাখাল, জাফলং, রাতারগুলসহ সিলেটের সেরা সব স্পট
📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01623094249
🌍 BD Trip Bond Tour & Travels 💚

20/04/2026

মাঝে মাঝে নিজের একাকীত্ব সময় গুলো বিশেষ হয়

আপনি কি ভ্রমণ ভালোবাসেন? পাহাড়ের মেঘ কিংবা সমুদ্রের গর্জন আপনাকে টানে? আর যদি সেই ভ্রমণের সাথে জুড়ে যায় একটি দারুণ অভিজ্...
18/04/2026

আপনি কি ভ্রমণ ভালোবাসেন? পাহাড়ের মেঘ কিংবা সমুদ্রের গর্জন আপনাকে টানে? আর যদি সেই ভ্রমণের সাথে জুড়ে যায় একটি দারুণ অভিজ্ঞতার সুযোগ, তবে কেমন হয়?
​আমরা Bd Trip Bond Tour & Travels-এর জন্য এমন কিছু উদ্যমী এবং ভ্রমণপ্রিয় মানুষকে খুঁজছি যারা আমাদের সাথে টিম মেম্বার এবং ট্যুর হোস্ট হিসেবে যুক্ত হতে চান। এটি শুধু কোনো কাজ নয়, বরং ভ্রমণকে একটি শখের প্ল্যাটফর্মে রূপান্তর করার সুযোগ! 🎒🌟
​কেন আমাদের সাথে যুক্ত হবেন?
✅ আপনার প্রিয় স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসেই কাজ করার সুযোগ।
✅ ইভেন্ট পরিচালনার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সম্পূর্ণ ফ্রিতে ভ্রমণের সুযোগ।
✅ ভ্রমণের আনন্দের পাশাপাশি প্রতিটি ইভেন্টে থাকছে আকর্ষণীয় সম্মানী ও হাদিয়া।
​আমাদের চাওয়া:
🎓 শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ইন্টার (HSC) পাস।
🎂 বয়স: ২২ বছর (ন্যূনতম)।
📍 জেলা: শুধুমাত্র ঢাকা এবং মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দা।
👥 ছেলে ও মেয়ে—যারা ভ্রমণকে মনেপ্রাণে ভালোবাসেন, আপনাদের সবার জন্যই আমাদের দুয়ার খোলা!
​আপনি কি প্রস্তুত আমাদের এই রোমাঞ্চকর যাত্রার সঙ্গী হতে? আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
​📞 বিস্তারিত জানতে কল করুন: 01623094249
(Bd Trip Bond Tour & Travels)
​সাথেই আছে, পাশেই আছে। আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী।

17/04/2026

মাইতা তৈম সামিট, আলীকদম, বান্দরবান।

⛰️ মেঘের টানে পাহাড় পানে: বাংলাদেশের সর্বোচ্চ ১০টি পর্বতশৃঙ্গ! ⛰️আমাদের দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে লুকিয়ে আছে আকাশছ...
13/04/2026

⛰️ মেঘের টানে পাহাড় পানে: বাংলাদেশের সর্বোচ্চ ১০টি পর্বতশৃঙ্গ! ⛰️

আমাদের দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে লুকিয়ে আছে আকাশছোঁয়া সব পর্বতশৃঙ্গ। ট্রেকিং প্রেমী বা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য বাংলাদেশের শীর্ষ ১০টি উচ্চতম পাহাড়ের তালিকা নিচে দেওয়া হলো:

১. সাকা হাফং (Saka Haphong):
এটি বর্তমানে বাংলাদেশের বেসরকারিভাবে স্বীকৃত সর্বোচ্চ শৃঙ্গ।
📍 অবস্থান: থানচি, বান্দরবান (বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত)।
📏 উচ্চতা: প্রায় ৩,৪৬৫ ফুট (১,০৫৬ মিটার)।

২. জোতলাং বা মোদক মুয়াল (Zow Tlang):
📍 অবস্থান: থানচি, বান্দরবান।
📏 উচ্চতা: প্রায় ৩,৩৩৫ ফুট (১,০১৭ মিটার)।

৩. দুমলং (Dumlong):
এটি রাঙ্গামাটি জেলার সর্বোচ্চ পাহাড়।
📍 অবস্থান: বিলাইছড়ি, রাঙ্গামাটি।
📏 উচ্চতা: প্রায় ৩,৩১৪ ফুট (১,০১০ মিটার)।

৪. আইয়াং ত্লং (Aiyang Tlang):
📍 অবস্থান: থানচি, বান্দরবান।
📏 উচ্চতা: প্রায় ৩,২৯৮ ফুট (১,০০৫ মিটার)।

৫. যোগী হাফং (Jogi Haphong):
📍 অবস্থান: থানচি, বান্দরবান।
📏 উচ্চতা: প্রায় ৩,২৫১ ফুট (৯৯১ মিটার)।

৬. কেওক্রাডং (Keokradong):
এক সময় একেই সর্বোচ্চ পাহাড় মনে করা হতো এবং এটি ট্রেকারদের কাছে সবচেয়ে জনপ্রিয়।
📍 অবস্থান: রুমা, বান্দরবান।
📏 উচ্চতা: প্রায় ৩,২৩৫ ফুট (৯৮৬ মিটার)।

৭. মাইথাই জামা হাফং (Maithai Jama Haphong):
📍 অবস্থান: বিলাইছড়ি, রাঙ্গামাটি।
📏 উচ্চতা: প্রায় ৩,১৭৪ ফুট (৯৬৭ মিটার)।

৮. থিংদৌলতে ত্লং (Thingdawl Te Tlang):
📍 অবস্থান: রুমা, বান্দরবান।
📏 উচ্চতা: প্রায় ৩,১৪৯ ফুট (৯৬০ মিটার)।

৯. মুখরা থুতাই হাফং (Mukhra Thuthai Haphong):
📍 অবস্থান: বিলাইছড়ি, রাঙ্গামাটি।
📏 উচ্চতা: প্রায় ৩,১২৯ ফুট (৯৫৪ মিটার)।

১০. হাজাছড়া হাফং (Haja Chora Haphong):
📍 অবস্থান: থানচি, বান্দরবান।
📏 উচ্চতা: প্রায় ৩,১০৫ ফুট (৯৪৬ মিটার)।

📌 বিশেষ দ্রষ্টব্য: সরকারিভাবে এখনও 'তাজিংডং' (বিজয়) কে সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে গণ্য করা হলেও আধুনিক জিপিএস পরিমাপ অনুযায়ী সাকা হাফং-ই এখন তালিকার শীর্ষে।

আপনি এই ১০টির মধ্যে কোনটিতে গিয়েছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন? কমেন্টে জানান! 👇

Bd Trip Bond Tour & Travels

13/04/2026

বান্দরবানের আলীর গুহা 🌿
পাহাড়ের মাঝে চিরসবুজ শেওলা, চারপাশে নীরবতা আর ঝিরির ঠান্ডা পানি—একটা অন্যরকম শান্তির জায়গা…
✨ BD Trip Bond Tour & Travels এর সাথে এমন প্রকৃতির কাছে হারিয়ে যেতে চাইলে সাথে থাকুন 💙

12/04/2026

“BD Trip Bond Tour & Travels এর সাথে আলীকদম + কক্সবাজার ট্যুরে এসে আপনি বলছেন—ঈদের থেকেও বেশি খুশি! ❤️
এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন 😊
আপনাদের হাসিই আমাদের সফলতা ✈️🌿”

10/04/2026

পাহাড়, সমুদ্র আর রাস্তায় কাটানো ৭টা দিন… 🏔️🌊
টানা ২টা ইভেন্ট শেষ করে আজ অবশেষে ফিরে এলাম নিজের ঠিকানায় 🏡
এই কয়েকটা দিন ছিল—
কখনো পাহাড়ের নীরবতা,
কখনো সমুদ্রের গর্জন,
আর কখনো গেস্টদের হাসিতে ভরা অসংখ্য মুহূর্ত 💙
ক্লান্তি আছে, কিন্তু তার চেয়েও বেশি তৃপ্তি 😊
আলহামদুলিল্লাহ, সবাইকে নিয়ে সুন্দরভাবে ট্যুরগুলো শেষ করতে পেরেছি ✨
ভ্রমণ শেষ… কিন্তু স্মৃতিগুলো রয়ে যাবে আজীবন 🌍💫

আলহামদুলিল্লাহ ❤️বান্দরবান + কক্সবাজার ট্যুর সফলভাবে সম্পন্ন করেছি।নেটওয়ার্কের বাইরে থাকার কারণে সময়মতো পোস্ট করতে পারিন...
10/04/2026

আলহামদুলিল্লাহ ❤️
বান্দরবান + কক্সবাজার ট্যুর সফলভাবে সম্পন্ন করেছি।
নেটওয়ার্কের বাইরে থাকার কারণে সময়মতো পোস্ট করতে পারিনি। তবে সবচেয়ে বড় আনন্দের খবর—আমাদের সকল গেস্টকে নিয়ে নিরাপদ ও সুস্থভাবে বাড়ি ফিরতে পেরেছি। 🤲
এই ট্যুরে ছিল পাহাড়ের শান্তি, সমুদ্রের ঢেউ আর অসাধারণ কিছু মুহূর্ত, যা আজীবন স্মৃতিতে থেকে যাবে। 🌊🏔️
আমাদের সাথে যারা ছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশ্বাস রাখার জন্য।
ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর ট্যুর নিয়ে আসবো 💙
BD Trip Bond Tour & Travels এর সাথে থাকুন ✈️

08/04/2026

🏔️ আলীকদমের মাইতা তৈম পাহাড়ের পথে চলছে আমাদের অ্যাডভেঞ্চার 💙🔥
সকলকে নিয়ে ধাপে ধাপে পাহাড়ে উঠছি—সবাইকে গাইড করে নিরাপদে এগিয়ে নিচ্ছি 😊
পাহাড়ের প্রতিটা বাঁক, সবুজে ঘেরা দৃশ্য আর টিমের এনার্জি—সব মিলিয়ে দারুণ একটা এক্সপেরিয়েন্স! 🌿✨
🚐 চলছে আমাদের বান্দরবান – কক্সবাজার – কক্বাই ট্যুর 🌊🏔️
অ্যাডভেঞ্চার, ঘোরাঘুরি আর স্মৃতি—সব একসাথে! 💙
💬 এই ট্যুর শুধু ভ্রমণ না, এটা একটা অনুভূতি!
📍 আলীকদম
🎒 Bd Trip Bond Tour & Travels

08/04/2026

আলহামদুলিল্লাহ 💙৩ থেকে ৬ তারিখ—আমাদের কক্সবাজার ফ্যামিলি ইভেন্টটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।

মোট ৪২ জন গেস্টকে সাথে নিয়ে মাদারীপুর থেকে কক্সবাজার পর্যন্ত একটি দারুণ জার্নি ছিলো। 🚌✨ভ্রমণের প্রতিটি মুহূর্ত ছিলো আনন্দ, আড্ডা আর সুন্দর স্মৃতিতে ভরপুর।

🌊 পতেঙ্গা সি বিচ🌊 কক্সবাজারের সকল দর্শনীয় স্থানসবকিছুই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ।

সবচেয়ে ভালো লেগেছে—সবার হাসিমুখ আর সন্তুষ্টি 😊এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য 💙ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর ট্যুর নিয়ে আবার দেখা হবে ✈️🌍

— Bd Trip Bond Tour & Travels

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bd Trip Bond Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share